বহুকাল পার হলো, যুগ-যুগান্তর,
তোমায় দেখি না, তবু ভুলি না;
স্মৃতির ডালায় পিষ্ট রাঙা হাত—
বাতাসও কাঁপে, বুক ভরা আর্তনাদ।
বেশ আছো! নাম, যশ, প্রতিপত্তি,
খেয়ালি ভাবনা যেন রঙিন আলপনা;
পর আপন, আপন-পর কর্মে
দারুণ সুখে কার্মিক ভাসে অবিচলে।
একযোগ, আত্মিক যোগ—দূরত্বেও,
আড়াল শুধু জাগতিক ভোল নয়নের;
দূরত্বেও দুয়ে-এক, সঙ্গী অবচেতনেও—
বিচ্ছিন্ন করার সাধ্য কার স্রষ্টার সন্ধি?
এ যাত্রা আত্মার জাগরণ, আলোড়ন,
মোহের নেশায় জগত চলে আচ্ছাদনে;
রূহের জগত অতি পুরান আত্মিক ধাবন,
এ যাত্রা পথিক জানে—অন্তর্লীন।
নীরবতায় ভেসে আসে স্রষ্টীয় তান,
এ প্রেম নয় জগতের—নিজেকে জানা…