1. admin@mannanpresstv.com : admin :
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নির্বাচন ও দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নির্বাচন ও দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদন: এম. এ. মান্নান মান্না:
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

প্রতিবেদন: এম. এ. মান্নান মান্না: ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’-এর নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ ও দ্বিবার্ষিক সাধারণ সভা ১৭ জুলাই জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশ্যে ভোট গণনা ও ফলাফল ঘোষণার মাধ্যমে নির্বাচন ব্যবস্থার নতুন মডেল উপস্থাপন করেছে সংগঠনটি। নির্বাচনে সভাপতি পদে সাঈদ আহমেদ খান (দৈনিক ইনকিলাব) এবং সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম (সম্পাদক, বরুড়া প্রতিদিন; সিনিয়র রিপোর্টার, জাগো নিউজ) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন সংবাদকর্মী ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে সাঈদ আহমেদ খান ৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আ. ন. ম. কুদরাত-ই-খোদা পান ৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সায়ীদ আবদুল মালিক ৩৬ এবং মো. শরীফুল ইসলাম ৩৪ ভোট পান।

সহ-সভাপতির দুটি পদে সালাম ফারুক (আরটিভি) ৮০ ভোট এবং মোসাম্মাৎ নাসরীন সুলতানা (প্রিয়পাতা) ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন।

যুগ্ম-সম্পাদকের দুটি পদে মনির আহমাদ জারিফ (দৈনিক জনকণ্ঠ) ৮১ ভোট এবং ফারজানা আফরিন (বাংলাদেশের আলো) ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক মানব কথা) ১০০ ভোট পেয়ে নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহ নেওয়াজ বাবলু (চ্যানেল ২৪), দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান (স্টার নিউজ) এবং সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু (নাগরিক টিভি) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া প্রচার-প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম, আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াছিন রানা এবং ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাহী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন দিদারুল আলম দিদার, মোহাম্মদ আবদুল অদুদ, কমল চৌধুরী, মো. আবু তাহের ও শারমিন সুলতানা রিনা।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল তিন সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফুল ইসলাম। কমিশনার ছিলেন তোফায়েল হোসেন ও এম. এস. দোহা। নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন রাসেল সরকার।

এর আগে সকালে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন।

সাধারণ সভায় বক্তব্য রাখেন বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গাজিউল হাসান খান, বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্ল্যা, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান খোকন, প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সহকারী অধ্যাপক ড. ইমরান আনসারীসহ অনেকে।

দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে সোনালী ব্যাংক পিএলসি, আরএফএল, বায়োফার্মা ও খন্দকার টি।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD