1. admin@mannanpresstv.com : admin :
গাজীপুরের হলিল্যাব হাসপাতালে মেডিক্যাল ইকুইপমেন্ট প্রদান, উদ্যোগে মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান - মান্নান প্রেস টিভি গাজীপুরের হলিল্যাব হাসপাতালে মেডিক্যাল ইকুইপমেন্ট প্রদান, উদ্যোগে মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

গাজীপুরের হলিল্যাব হাসপাতালে মেডিক্যাল ইকুইপমেন্ট প্রদান, উদ্যোগে মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান

অনলাইন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের হলিল্যাব হাসপাতালকে মেডিক্যাল ইকুইপমেন্ট প্রদান করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানের ব্যবস্থাপনায় এবং দেশের অন্যতম বৃহৎ এনজিও ‘আমান’-এর পক্ষ থেকে এসব চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর মহানগর আমির খায়রুল হাসান, নায়েবে আমির হোসেন আলী, সদর মেট্রো থানা আমির সাদেকুজ্জামান খান, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন এবং ২৮ নম্বর ওয়ার্ডের আমির আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

হলিল্যাব হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালের পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর, ম্যানেজমেন্ট অফিসার আবু জাফরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ গাজীপুরের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ড. হাফিজুর রহমানের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

চিকিৎসা সরঞ্জাম প্রদান কার্যক্রমটি স্থানীয় স্বাস্থ্যসেবার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD