নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তুরস্ক যাচ্ছেন কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
অ্যাডভোকেট বদিউল আলম সুজন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজকোর্টের একজন আইনজীবী। তিনি বর্তমানে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি লাকসাম উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন লিমিটেডের সভাপতি, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার সভাপতি এবং লাকসাম প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন।
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর তুরস্ক সফরের বিষয়টি লাকসামের সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
তাঁর এই সফর উপলক্ষে স্থানীয় বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।