1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ - মান্নান প্রেস টিভি মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ - মান্নান প্রেস টিভি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জের খিলা ইউনিয়নের হাতিয়ামুড়ি গ্রামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। এতে পুকুরের মালিক আবদুল ওহাবের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

বুধবার (১০ নভেম্বর) ভোরে প্রতিবেশীর ডাকে পুকুরে গিয়ে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া ও মাগুরসহ বিভিন্ন প্রজাতির মরা মাছ পানিতে ভেসে উঠতে দেখেন আবদুল ওহাব। পরে স্থানীয়দের সহায়তায় মাছ তোলা হয়।

এ সময় মরা মাছের আধিক্যে বিভিন্ন প্রজাতির পাখিদেরও সেখানে ভীড় করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনায় পুকুরের মালিক আবদুল ওহাব আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।
দ্রুত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পুকুরের মালিক আবদুল ওহাব অভিযোগ করে বলেন, হাতিয়ামুড়ি গ্রামের রেছায়েত উল্লাহর ছেলে শাহাজান নামে একজনকে বছরে ২৫ হাজার টাকার বিনিময়ে ৫ বছরের জন্য দুটি পুকুর লিজ দেই। পুকুর লিজ নেয়ার পর শাহাজান পুকুরের পাশাপাশি পুকুর পাড়ের বিভিন্ন ফলফলাদি গাছ কেটে ধ্বংস করে ফেলে। এছাড়া শাহাজানের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আসতে থাকে। তিনি আরো বলেন গত ৩ বছর শাহাজান লিজের কোনো টাকা পয়সা না দেয়ায় তার সাথে লিজের চুক্তি বাতিল করে নিজেই মাছ চাষ শুরু করি। এরপর থেকেই সে আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। হুমকি এবং তার কাছ থেকে পাওনা টাকা আদায়ের জন্য
গত ২৭ অক্টোবর মনোহরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি। এরপর থেকে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠে। আজ আমার খামারের সব মাছ মেরে ফেলা হয়েছে।

এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ বলেন, মাছ নিধনের বিষয়ে আবদুল ওহাব পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD