1. admin@mannanpresstv.com : admin :
ছেলের মৃত্যুসংবাদ সইতে না পেরে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন - মান্নান প্রেস টিভি ছেলের মৃত্যুসংবাদ সইতে না পেরে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন - মান্নান প্রেস টিভি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ছেলের মৃত্যুসংবাদ সইতে না পেরে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন

জেলা প্রতিনিধি কুষ্টিয়া
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শোনার কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন অসুস্থ বাবাও। পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে জানাজা শেষে বাবা ও ছেলেকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ছেলে মাহফুজুর রহমান (২৭) এবং একই দিন রাত ১১টার দিকে তাঁর বাবা আবদুল মান্নানের (৫৯) মৃত্যু হয়।

বুধবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস গোরস্থানে জানাজা শেষে তাঁদের পাশাপাশি দাফন করা হয়। তাঁরা শহরের চৌড়হাস ফুলতলা এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘ সাত থেকে আট বছর ধরে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকতেন বড় ছেলে মাহফুজুর। প্রায় এক বছর আগে বিয়ে করেন তিনি। শহরের কোর্ট স্টেশন এলাকায় একটি প্রিন্টিং প্রেসে কাজ করতেন মাহফুজুর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

বাবার দীর্ঘদিনের অসুস্থতা এবং সংসারের নানা দায়িত্ব নিয়ে প্রায়ই দুশ্চিন্তায় থাকতেন মাহফুজুর। মঙ্গলবার বিকেল ৫টার দিকে প্রিন্টিং প্রেসে কাজ করার সময় তাঁর মা ফোন করে বাবার শারীরিক অবস্থার অবনতির কথা জানান। এ খবর পাওয়ার পরপরই হঠাৎ অসুস্থ হয়ে চেয়ারে বসে ঢলে পড়েন তিনি।

সহকর্মীরা দ্রুত তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) চিকিৎসক ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে মাহফুজুরের মৃত্যু হয়েছে।

প্রিন্টিং প্রেসের প্রত্যক্ষদর্শী কর্মী শিপন ইসলাম জানান, বাড়ি থেকে বাবার অসুস্থতার খবর পাওয়ার পর মাহফুজুর চেয়ারে বসা অবস্থাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৮টার দিকে তাঁর মরদেহ বাড়িতে নেওয়া হয়।

মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ জানান, হাসপাতালে গিয়ে তাঁরা মরদেহ নিয়ে বাড়িতে ফেরেন। এরপর মাহফুজুরের মৃত্যুর খবর তাঁর বাবাকে জানানো হয়। ছেলের মৃত্যুসংবাদ শোনার পর আবদুল মান্নানের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

ফিরোজ আহমেদ বলেন, ছেলের কাফনের কাজ শেষ করার পরই তাঁরা খবর পান, রাত ১১টার দিকে আবদুল মান্নানও মারা গেছেনতিনি আরও জানান, মাহফুজুর ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বুধবার সকালে জানাজা শেষে বাবা ও ছেলেকে চৌড়হাস গোরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD