1. admin@mannanpresstv.com : admin :
বোমা হামলা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা সফল হবে না-আইনমন্ত্রী - মান্নান প্রেস টিভি বোমা হামলা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা সফল হবে না-আইনমন্ত্রী - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

বোমা হামলা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা সফল হবে না-আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে যারা সফল হতে চান, তারা এখনো বাংলাদেশের মানুষকে চিনতে পারেননি।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আমরা সমস্ত অপশক্তির বিরুদ্ধে মাঠে আছি। যারা মনে করছেন—বোমা সন্ত্রাস করে ভয় দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফুলের পাপড়ি বিছিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন, তারা মনে হয় বাংলাদেশের মানুষকে এখনো চেনেন না। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেবে না বা সন্ত্রাস করার সুযোগ দেবে না। যারা বোমা মারছেন ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন। এই সিন্ডিকেটে কারা-কিভাবে জড়িত, সমস্ত তথ্য-উপাত্ত পেয়েছি।

মো. আসাদুজ্জামান বলেন, আপনারাও দেখেন সন্ত্রাসের পথ কারা ধরেছেন, সন্ত্রাসীরা কারা। এত কিছুর পরেও আমরা মনে করি—বাংলাদেশ অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে বিশ্বের মানচিত্রে, বিশ্বের দরবারে যেভাবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তা অব্যাহত থাকবে। সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে আসাদুজ্জামান বলেন, সরকার কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছে। তিনি বলেন, ওভারনাইট যদি মনে করেন যে—আমরা সব চেঞ্জ করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনোরকম কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান পলাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD