1. admin@mannanpresstv.com : admin :
এমপি নুসরাতের বাড়িতে আগুন, শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ - মান্নান প্রেস টিভি এমপি নুসরাতের বাড়িতে আগুন, শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

এমপি নুসরাতের বাড়িতে আগুন, শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ

অনলাইন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। শুক্রবার বিকালে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) তোজাম্মেল হক এ তথ্য জানান।
তোজাম্মেল হক বলেন, আমাদের পল্লী বিদ্যুতের লাইন থেকে কোনো শর্টসার্কিট হয়নি। ঘটনার সময় লাইন অক্ষত ছিল। আমাদের অভিযোগ কেন্দ্রে ফোন আসার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। পরে দু’জন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক তার ও মিটার উদ্ধার করেন। পরীক্ষা করে দেখা যায় সেগুলো অক্ষত ছিল। তিনি বলেন, আগুনে মিটারের বাইরের অংশ পুড়ে গেলেও ভেতরের সার্কিটে শর্টসার্কিটের কোনো চিহ্ন বা আলামত পাওয়া যায়নি।

বাড়ির মেইন সুইচের কার্টিজ ফিউজগুলোও অক্ষত ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট হলে সাধারণত ফিউজ কেটে যাওয়ার কথা। কিন্তু এখানে ফিউজগুলো অক্ষত পাওয়া গেছে। বাড়িতে স্বাভাবিক মানের ফিউজ ব্যবহার করা হয়েছিল, উচ্চ রেটিংয়ের কোনো ফিউজ ছিল না।
সবকিছু পর্যালোচনা করে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করার মতো কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। তবে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের প্রকৃত কারণ এখনও উদ্ঘাটন হয়নি। পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিস, বিজিবি, সিভিল প্রশাসন সহ বিভিন্ন সংস্থা অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে অনুসন্ধান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD