সাম্প্রতিক
হঠাৎ দেখা –মুক্তা পারভীনলেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না: শিক্ষামন্ত্রী১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশবিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীগাজীপুরে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও সাড়ে ১৭ লাখ টাকাসহ নারী গ্রেফতারগ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত,মায়ের কথা সাহিত্য উৎসব ও কবিতা আড্ডা ২০২৬ অনুষ্ঠিতজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীহঠাৎ দেখা –মুক্তা পারভীনলেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না: শিক্ষামন্ত্রী১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশবিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীগাজীপুরে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও সাড়ে ১৭ লাখ টাকাসহ নারী গ্রেফতারগ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত,মায়ের কথা সাহিত্য উৎসব ও কবিতা আড্ডা ২০২৬ অনুষ্ঠিতজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রী
Jago Banglaবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: / ১৩ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, লেখাপড়ায় আর কোনো দুর্নীতি চলবে না, দেশে নকলও বরদাশত করা হবে না। যেসব শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশ নেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তাঁরা যখন-তখন মিছিল-মিটিং করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়াতে পারেন না। অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। তাঁদের তালিকা করা হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না।

পরীক্ষার মূল্যায়ন নিয়ে তিনি বলেন, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। পরীক্ষকদের নিয়মের মধ্যে আনা হচ্ছে। এটি ফ্যাসিস্ট সরকার নয় যে খাতায় কিছু না লিখেও নম্বর পাওয়া যাবে। এবার শিক্ষার্থীদের পড়াশোনা করেই ভালো ফল করতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোথাও প্রশ্নপত্র ফাঁস হয়নি। আগামী দিনের বাংলাদেশে আর কখনো প্রশ্নপত্র ফাঁস হবে না।

শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার নির্দেশনা দিয়েছেন। সারাদেশে মেয়েদের মধ্যে এসব সাইকেল বিতরণ করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের ৩০ হাজার কম্পিউটার দেওয়া হবে। আগামী বছরের শুরু থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন সাড়ে ৩৮ টাকার মিড ডে মিল ও নতুন পোশাক দেওয়া হবে। বৃত্তির টাকাও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, আগামী ২৪ ডিসেম্বর সব শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিনে পরবর্তী শ্রেণির নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক। এ ছাড়া বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সেলিম উদ্দিন।

এ সময় নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত উপস্থিত ছিলেন।

নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, গত ১৯ বছরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভবন পায়নি, এবার সেগুলোকে ভবন দেওয়া হবে। পাশাপাশি ফলাফলের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভবন বরাদ্দ দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হবে, সেগুলো কোনো ভবন বা সুযোগ-সুবিধা পাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাদা কাগজ জমা দিলেও জিপিএ-৫ এবং কিছু লিখে জমা দিলে গোল্ডেন-৫ পাওয়া যেত। সেই দিন আর নেই। বিএনপির আমলে ভালোভাবে পড়াশোনা করলেই শিক্ষার্থীরা ভালো ফল করবে, অন্যথায় নয়।

তিনি আরও বলেন, এমন দিন আসবে, যখন আওয়ামী লীগ সরকারের আমলে এভাবে জিপিএ-৫ ও গোল্ডেন-৫ পাওয়া শিক্ষার্থীরা চাকরি পাবে না। বিএনপির আমলে যারা ভালোভাবে পড়াশোনা করবে, তারাই চাকরি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories