1. admin@mannanpresstv.com : admin :
কবি মোঃ হাফিজুর রহমান হাফিজ এর কবিতা- ও আমার প্রাণের স্বাধীনতা - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

কবি মোঃ হাফিজুর রহমান হাফিজ এর কবিতা- ও আমার প্রাণের স্বাধীনতা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ Time View

কবি মোঃ হাফিজুর রহমান হাফিজ এর কবিতা- ও আমার প্রাণের স্বাধীনতা

শোষন বঞ্চনার ইতিহাসে স্বাধীনতার
আজ ৫২ বায়ন্ন বছর পূর্ণ,
তবুও কি আমরা হয়েছি স্বাধীন?
নাকি পরাধীনতার শৃঙ্খলা থেকে
মানুষ নামের মুক্তি পেয়েছি।
মুক্তি পাইনি গুম,খুন ধর্ষণের
মুক্তি পাইনি অরাজকতার বিশৃঙ্খলা থেকে,
মুক্তি পাইনি মা বোনের ইজ্জতের
কাঙ্খিত সেই মাতৃত্বের ।
এ কোন স্বাধীনতার স্বাদ পেলাম আমরা ,
যে স্বাধীনতায় নেই আত্মিক মর্যাদা,
যে স্বাধীনতায় নেই মানবতার জয় গানের কথা,
যে স্বাধীনতায় নেই মায়ের আঁচল জুড়িয়ে প্রানের ভালবাসা।
যে স্বাধীনতায় নেই সমাজের পটভূমির আদর্শিকতা,
যে স্বাধীনতায় নেই স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ে
মেধার শিকড় তীক্ষ্ণ মেধাবীদের জয়গান,
যে স্বাধীনতায় নেই আজ বাবার কোলে
মেয়ের স্বপ্নীল আত্মারতৃপ্তি বন্ধন ।
হে স্বাধীনতা তুমি কি আজ
মাথা নুয়ে পড়েছো?
নাকি অরাজকতার শাসন ব্যবস্থার মধ্যে
রাজনৈতিক অস্থিতিশীলতায় আটকে পড়ে আছো,
নাকি ঘুনে ধরা রা সমাজের রাষ্ট্র যন্ত্রের কাছে
ভঁয়ে জড়োসড়ো হয়ে থরথর কাঁপছো।
নাকি উদ্ভাসিত উজ্জ্বল নক্ষত্রের ছোঁয়া পেতে
দীর্ঘ কালক্ষেপণ করছো।
হে স্বাধীনতা ,তুমি আমার
কলমের তাজাপ্রাণ শক্তির নক্ষত্র,
তুমি আমার রচনাবলীর শুববাকুন জানালা
তুমি আমাদের রাষ্ট্রের নাগরিক সান্নিধ্য।
হে স্বাধীনতা,
তুমি জেগে ওঠো চেতনায় জাগ্রতে
তুমি জেগে ওঠো ভোরের সোনালী কিরনের প্রভাতে,
তুমি জেগে ওঠো মা ও মাটির মাতৃত্বে।
স্বাধীনতা ,ও আমার স্বাধীনতা
তুমি বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ বক্তব্যের
৭ই মার্চের জাতিস্বত্বা।
তুমি পাঞ্জেরী আলোকবর্তিকা
মাস্তুল খুঁটি,জীবন চালিকা শক্তি,
তোমার স্বমহিমায় ফিরিয়ে দাও
তুমি আমাদের সকলের প্রাণের স্বর্গীয় স্বাধীনতা,স্বাধীনতা আত্মার স্বাধীনতা
ও আমার প্রাণের স্বাধীনতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD