এম.এ.মান্নান.মান্না: গতকাল ১৮/১২/২০২৩ রোজ সোমবার মানরা মাদ্রাসা মাঠে বিকাল ৪ ঘটিকার সময় মানরা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে মরহুম মোহাম্মদ হোসেন হাড়ুর পরিবারকে আর্থিক সচ্ছলতার লক্ষ্য মোহাম্মদ হোসেন হাড়ুর ছেলে বেলাল হোসেন কে একটি অটো মিশুক প্রদান করা হয় । ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মতিন বাবুল, মুক্তিযুদ্ধা মহরম আলী, জহিরুল হক মুন্সী, আব্দুল হালিম, জসিম উদ্দিন ভুইয়া, আবুল বাসার কালা, সহ অর্থ সম্পাদক শাহাজাহান সাজু, স্বেচ্ছাসেবী সদস্য মহসিন ভুইয়া, আরিফ হোসেন, সহ গ্রামের গর্ণমান্য ব্যাক্তিবর্গ।
