কবি-আবদুল গনি ভূঁইয়া এর কবিতা- জীবন যুদ্ধে হার মেনেছি
জীবন যুদ্ধে হার মেনেছি
তুইই তার কারণ,
তোকে পেয়ে হারতে হারতে
হেরেই গেলো জীবন।
চাঁদের আলোয় ঘর ভরলো,
তোর হাসিতে মুক্তা জ্বললো।
তোকে ফেলে নাইতে যাইনি
ঘুমের ঘোরে তোর কান্না শুনি।
বিষ্ঠা জলে বেজা শরীর
শীতে কাঁপন ধরতো,
বুকের মাঝে আগলে ধরে
সুখনিদ্রায় কাটতো।
তোর ভালোটা আশা করে
অনেক ব্যথা সয়েছি,
তোর সুখের জীবন খ্যাতি
দেখতে দুঃখ মেনেছি।
তোর সুখের জীবন আামার
কবে দেখা হবে?
হয়তো আমার বিদায় ঘন্টা
তার আগেই বাজবে! ।।