1. admin@mannanpresstv.com : admin :
কবি গুলশান আরা রুবী এর কবিতা- অদৃশ্য তুমি - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

কবি গুলশান আরা রুবী এর কবিতা- অদৃশ্য তুমি

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০৫ Time View

কবি গুলশান আরা রুবী এর কবিতা- অদৃশ্য তুমি

তুমি আসবে ফাগুনের প্রবন হাওয়ায়
তুমি আসবে মধ্যে রাতে জ্যোৎস্না ভরা পূর্ণিমায়।
তুমি আসবে রাত পোহাতে শিশির ভেজা এক ভোরেতে
তুমি আসবে নিঝুম রাতে আলতো ছুঁয়ায় মোর ঘুম ভাঙাতে!
তুমি আসবে স্বপ্নিল অচির নিয়ে গড়ে দিতে অট্টালিকা ।
তুমি আসিবে নব যৌবনে ভরে দিতে মোর হৃদয়ে সব পূরর্ণতা
তুমি আসবে মোর হৃদে অনন্ত দু’চোখের কাজল হয়ে।
তুমি আসবে কোন এক বর্ষায় তোমার আমার ভালোবাসার বীজ বুনতে
তুমি আসবে শরতের ফোটা ফুলের ভ্রমর হয়ে মধু পান করিতে।
তুমি আসবে নিশিতে তৃন্থা মেটাতে দিন যামিনী হয়ে
বিনি সুতার মালা পরাতে তুমি আসবে কোন এক সন্ধ্যায়।
সোনালি আবায় কিরণ নিয়ে
তুমি আসবে নীল আকাশে
সৌদামিনী হয়ে মেঘ দিতে।
তুমি আসবে ক্লিষ্টতার অনুভূতি নিয়ে দিতে মোর অনুপ্রেরণা
তুমি আসবে অনাগতকাল দিতে প্রেমের আলিঙ্গন।
তুমি সহজ হয়ে খুনসুটিতে
দূর করিতে মোর হৃদয়ের অহমিকা
তুমি আসবে নবান্ন কোন এক উৎসবে গাইবো গান মুক্ত সুরে
তুমি আসবে বসন্তে কোকিল হয়ে গান শোনাতে।
তুমি আসবে অমানিশা দূর করে আলোর প্রদীপ জ্বালাতে
তুমি আসবে চৈত্রর প্রখর রুদ্রে শুকিয়ে যাওয়া নদীতে ঝিনুক খোঁজতে।
তুমি আসবে মোর হৃদে অনন্ত অনাগত কাল
কখনো যাবে না যেন আমাকে ভুলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD