নির্বাচন সরল অর্থ সৎ প্রার্থী বাছাই,
জনগণ দেবে ভোট করে তা যাচাই।
পর আর আপন নাই -সে যাই হোক,
সকলের প্রিয় হবে চাই এমন লোক।
যার দ্বারা হবে কাজ হবে সুবিচার,
তাকেই দেবে ভোট সকল ভোটার।
ভোট যেন না হয়- কভু কেনা-বেচা,
নির্বাচন খেলনা নয়- নহে তামাশা।
ভয়-ভীতি দেখাবেনা ক্ষমতার বলে,
কারচুপি না হয় যেন কভু কৌশলে।
নির্বাচন কমিশনার যদি না হয় অসৎ,
সুষ্ঠ নির্বাচন হবে এতে সবে একমত।
হানা-হানি মারা-মারি না হবে গোলমাল,
কঠোর হস্তে প্রশাসন যদি দেয় সামাল।
জনগণের ভোটে যার পাল্লা হবে ভারি,
প্রশাসন দেবে রায় তাকে দেরি না করি।
এমন হলে দেখবে সবে সুন্দর গণতন্ত্র,
এসো সবে না বলি- অশুভ স্বৈরতন্ত্র।