1. admin@mannanpresstv.com : admin :
অতীত অবমুক্ত উত্তম জীবন - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

অতীত অবমুক্ত উত্তম জীবন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২২ Time View
আবদুল গনি ভূঁইয়া
গল্প জীবনেরই অংশ,
কবি-সাহিত্যিক কল্পনা করে,
রূপকের সাহায্যে সত্যের সন্ধানে
অতীতের ঘটনা গল্প করে বলে।
কবি,তুমি এমন করে,
অতীতের গল্প লিখিও’না!
জীবন অতীত হয়ে যাবে,
মন কখনো অতীত হয়না!
মনটা সাথেই বয়ে চলে,
যদি,কারো মন মরে যায়
তাহলে যে তার অতীত,
বর্তমান এবং ভবিষ্যৎ ;
সবকিছুই মরে যায়!
অতীতের ব্যথায় কখনো
কাতর হতে নেই!
অতীত নিয়ে ব্যস্ত হওয়া
মানুষের প্রয়োজন নেই!
অতীতকে আগলে রেখে
বর্তমান হারানো বেদনাময়
জীবন উপভোগ না করা,
বুদ্ধিমানের কাজ নয়!
অতীতটাকে ইতিহাস ভাবো
মনের গহীনে লালন করো!
সময় মতো অতীতের
সকল সুখদুঃখ জ্বালাযন্ত্রণা
নিজই সফলতার পিছনে
ঘুরঘুর করে স্বাক্ষী হয়ে থাকবে।
অতীত পিছনে ফেলে রেখে
সামনে এগিয়ে যাওয়া সর্বোত্তম।
কুমিল্লা।
২৬/১২/২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD