তুমি এলে, এলে বুঝি শত প্রহরের শেষে,
গিয়েছে চলে জীবনের কতটা সময়।
এক এক বছরের অপেক্ষা কুড়িয়ে কুড়িয়ে
হাতের মুঠোয় ফেরারি সময় করেছি সঞ্চয়।
আজ তুমি আসবে নতুন করে সাজিয়েছি বরণ ঢালা
ফেলেছি ছিড়ে পুরনো সকল ডায়রির পাতা।
ভুল ছিলো যত স্মৃতিতে চোখের জলে ভাসিয়েছি সাগর জলে।
করবো তোমায় আপন আবারো নতুন করে
২০২৪ তুমি হইও মঙ্গলের ধারা ভালোবাসায় ঘেরা।