1. admin@mannanpresstv.com : admin :
কুমিল্লা ০৯ লাকসাম-মনোহরগঞ্জ আসন, ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন মোঃ তাজুল ইসলাম - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

কুমিল্লা ০৯ লাকসাম-মনোহরগঞ্জ আসন, ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন মোঃ তাজুল ইসলাম

আবদুল বাকী মিলনঃ
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৮৮ Time View

আব্দুল বাকী মিলন, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা-০৯ ( লাকসাম- মনোহরগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি আবারো বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ২ লক্ষ ৩৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু বকর ছিদ্দিক ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট। এছাড়া ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এর প্রার্থী মনিরুল আনোয়ার মশাল প্রতীকে পেয়েছেন ১৫৭৫ ভোট,গোলাম মোস্তফা কামাল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৫৯ ভোট, মো. জমির উদ্দিন কৃষক শ্রমিক জনতা লীগ গামছা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৪৬ ভোট, মো. মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮২৭ ভোট এবং মো. হাছান মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নোঙর প্রতীকে পেয়েছেন ৬৩০ ভোট। এ নির্বাচনী এলাকার ১২৬ টি ভোট কেন্দ্রের মধ্যে সবকটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনি পঞ্চম বারের মতো এই আসন থেকে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে আর কেউ এআসন থেকে পাঁচবার এমপি নির্বাচিত হতে পারেননি। পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করলেন।
তাঁর এই সাফল্যে নেতাকর্মী,সমর্থক ও সাধারণ মানুষ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে তিনি এবারো পুনরায় মন্ত্রীসভায় স্থান পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD