স্বাধীনতা মানে মুক্তভাবে থাকা,
স্বাধীনতা মানে যুক্ত করে রাখা,
স্বাধীনতা মানে সব অধিকার আদায়,
স্বাধীনতা মানে সকল আপদ বিদায়,
স্বাধীনতা মানে এক হয়ে পথচলা,
স্বাধীনতা মানে মন খুলে কথা বলা,
স্বাধীনতা মানে চারিদিকে জয়ধ্বনী,
স্বাধীনতা মানে উঠে যাবে মহাজনি,
স্বাধীনতা মানে সূর্যস্নাত সকাল,
স্বাধীনতা মানে সবুজের মাঝে লাল,
স্বাধীনতা মানে শিশির ভেজা ঘাস,
স্বাধীনতা মানে শান্তিতে বসবাস,
স্বাধীনতা মানে অহংকার হবে চূর্ণ,
স্বাধীনতা মানে সব চাওয়া হবে পূর্ণ।