ভালোবেসে অনেকে হয় মনে প্রাণে তুষ্ট
ভালোবাসা সবার জন্য হোক রে তবে সুষ্ঠ!
ভালোবাসার লক্ষ্য হয়ে থাকে যদি ভ্রষ্ট
ভালোবাসায় বাড়ে তবে কারো কারো কষ্ট।
ভালোবেসে কেহ কেহ হয়ে যায় উৎকৃষ্ট
ছলনারই ভালোবাসায় কেহ হয় নিকৃষ্ট!
ভালোবেসে আবার কেউ হয় কখন আড়ষ্ট
ভালোবাসা থেকে থেকে যায় রে অবশিষ্ট।
ভালোবাসার কতো রঙ হয় জনে জনে দৃষ্ট
ভালোবাসায় মহান প্রভু দুনিয়া করেন সৃষ্ট!
ভালোবাসায় আল্লাহ ও তাঁর রাসুল হন নিবিষ্ট
ভালোবেসে সবাই রাসুলের প্রতি হন আকৃষ্ট।
ভালোর জন্য ভালোবাসায় পূণ্য হয় যে দ্রষ্ট
পূণ্যবানদের জন্যই সে জান্নাতের হয় সৃষ্ট।