হঠাৎ করে মনের আকাশটা মেঘলা হয়ে উঠেছিল,
তুষার পাতের মতো দুটি চোখের পাতা ঝাপসা
হয়ে আসছিল মূহুর্তের মধ্যে। মনের আঙিনায়
ভিজে গিয়ে ছিল কালো মেঘের বজ্রপাতে,জ্বলসে
উঠে ছিল দুটি চোখ মায়ের বদনখানি দেখে। মুখে
ছিল বোবা কান্না, চোখে ছিল শ্রাবণের বারিধারা।
মৃত্যুর যন্ত্রণা যত না কঠিন তার চেয়ে কঠিন হলো
মা হারানোর বেদনা, মা হারানোর কষ্টের তীব্র
যন্ত্রণায় হৃদয়ের কুঠিরে ঢেউ খেলে লোনা জল
উপছে পড়ে চোখের নদে, তবুও চিৎকার করে
কাঁদতে পারিনি আমি,কারণ আমি যে পরিবারের
বড়ো ছেলে।
” মা যে জীবনের শ্রেষ্ঠ বন্ধু
মায়ের কোলে সুখের সিন্ধু”