প্রিয় সেই নীল রঙ্গের শাড়িটি
আর ছুঁয়ে দেখা হয়না
ছুঁয়ে দেখা হয়না নীল সমুদ্রের
চেয়ে থাকা নীল নয়না।
বদলে গেছে চাওয়া পাওয়ার আকুতি
কখন যেনো নিজেদের অজান্তে
তাইতো নেই সেই ভালোবাসার মিনতি
স্থবিরতা গ্রাস করেছে সীমান্তে।
ম্যাচিং করে নীল চুড়ির ঝলকানিতে
শব্দ করে আর বাজেনা
আসা হয়না প্রিয় দক্ষীন ব্যলকনিতে
অনুরাগে তাই মন সাজেনা।
ভালোবেসে টিপ কেউ পড়িয়ে দেয়না
আড়চোখে তাকিয়েও আর থাকেনা
হিংসে করে ঝগড়াও করা হয়না
যায় দিন আর ফিরেনা।
অযত্নে অবহেলায় বেদনায় নীল নীলে
হয়ে গেছে দুজনার গড়মিল
সময় আমাদের গড়িয়ে গেছে হেলেফেলে
বেঁচে আছি এইতো শঙ্খচিল।
নীলাভো বিষের কালোতে আজ বিষাক্ত
এই জীবনের শেষ সীমান্ত
খড়কুটো ধরে আঁকড়ে ধরে জীবন্ত
আজ আমি বড় পরিশ্রান্ত।