শত বছর পিছনে যাই কবরে যাদের বাড়ি।
মাটির সাথে মিশে গেছে ছেলে মেয়ে ছাড়ি।
নেই ওঁরা কারোর মনে সবাই গেছে ভুলে।
লালন পালন করেছে, যাদের নিয়ে কোলে।
কিসে এতো রং তামাশা জবর দখল করে।
পরকালের চিন্তা করো এসব কিছু ছেড়ে।
নিজের কর্মের হিসাব দিবে অন্য কেহ নয়,
সেদিন কিন্তু তালবাহানা চলবে না নয়-ছয়।
কর্মগুণে ফল পাবে তুমি নরক কিংবা স্বর্গ।
কাজে আসবে না গড়েছ অবৈধ যতো দুর্গ।
যাদের জন্য গড়ে গেছো সম্পদের পাহাড়।
এসে দেখো তাদের কাছে জোটবেনা আহার।
বাপের দাদা দাদার দাদা পরিচয় দাও তুমি।
ঘরে ঢুকার অনুমতি পাবে? সন্দেহাতিত আমি।
এই সম্পদ সবই কিন্তু একদিন ছিলো তোমার।
আজ এসে বলতে পারবেনা এসব ছিলো আমার।
রেজিঃ সিএস আরএসসে থাকবে তোমার নাম।
তাদের নিকট ঐটুকু পর্যন্ত আছে তোমার দাম।