শীতের রোদ বড় তৃপ্ত হয় মন তেমনই একমুঠ সুখ রোদ পেলে –
বিলিয়ে দেই ভাগ করে নেই অনেকের সাথে কারণ-
আনন্দ যত ভাগ করা হয় ততই আনন্দ বাড়ে।
অসুখের মত কিছু জ্বালাময়ী বেদনা তা অনেকটা সন্ধ্যা- আঁধারের মত কখনো মধ্য রাত্রীর মত কখনো অমাবস্যার- মত রূপ নেয়, খুব কঠিন ভীষণ ভারি পীড়া বহন করা বহুতল কষ্ট!
তবুও এ বেদন ভাগ করার নয়, করা ঠিক নয়, কারণ –
যন্ত্রণা ভাগ করলে কমে না এতে আরও জ্বালা বাড়ে।
সুখ দুঃখ মিলেই জীবন সুখের আবীর অনেকটা- শরৎকালের আকাশে ভেসে বেড়ানো টুকরো টুকরো সাদা- তুলতুলে মেঘের মত।
দুখের আবীর ঠিক কেমন বুঝানো বেশ জটিল মনে হয়- জ্বলন্ত শিখা পুঁড়ে পুঁড়ে যে ধোঁয়া ওঠে অনেকটা তেমন!
দুঃখ আসলে এমনই আঁধারে মিলে শন্ত নদীর মত থাকে নিরবে নিজের মত।
সুখ আমার যতটা আপন তার চেয়ে বেশি আপন কষ্ট যা- কারো সাথে ভাগ করি না।
হাসি তো সবার সামনে হাসি কিন্তু আঁখিজল মুছে নেই আড়ালে,
এ যে ভীষণ গভীর বিষয় যত গোপন ততই আপন যা অন্য কারো না।