1. admin@mannanpresstv.com : admin :
স্মার্ট গ্রাম- কাব্য কবির - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

স্মার্ট গ্রাম— কাব্য কবির

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ Time View
আধুনিকের লাগছে ছোঁয়া আমার পল্লী-গাঁয়ে,
গাঁয়ে যেতে ইচ্ছে জাগে বসতে বটের ছাঁয়ে।
পল্লী বিদ্যুৎ পেয়ে খুশি আমার গেরামবাসী,
সবার ঘরে টিবি,সিডি মুখে মধুর হাসি।
তাল মিলিয়ে চলতে পারে আধুনিকের সাথে,
বাতির আলো ভালো লাগে জ্বলে যখন রাতে,
এগিয়ে আছে গেরাম আমার চাকরি,শিক্ষার হারে,
দূরে গেলে গেরাম স্মরণ করি বারে বারে।
মেঠোপথের পাশে বাগান ফোটে রঙিন ফুল,
প্রজাপতি, ভোমর মধু লুটুতে হুলস্থুল।
বুলবুলিটা লুকিয়ে থাকে সবুজ পাতার ফাঁকে,
গাঁয়ের পাশে নদী আছে কলকলিয়ে ডাকে।
নিপুণশিল্লী বাবুই পাখির তালগাছেতে বাসা,
বাতাসে তা হেলেদুলে একেবারে খাসা।
ঘুঘু ডাকে আপন মনে উদাস দুপুর বেলা,
সবুজ ঘাসের বুকে বসে ঘাসফড়িংয়ের মেলা।
এমন একটা স্মার্ট গেরাম দেখতে যদি চাও,
বরগুনারই তালতলিতে আজই ছুটে যাও।
( বিঃদ্র: কপি করা নিষিদ্ধ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD