1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

মনোহরগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২০১ Time View

মোঃ হুমায়ুন কবির মানিকঃ

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে মনোহরগঞ্জে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর এলাকায় প্রদক্ষিন শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার আবদুল কাইয়ূম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল হাছান পাটওয়ারী।

এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে নতুন ভোটারদের মধ্যে ১৯ জনকে ভোটার করেন উপজেলা নির্বাচন অফিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD