1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে অবৈধ লাইসেন্স নিয়ে যমুনা ব্রিকফিল্ড পরিচালনা করায় লক্ষ টাকা জরিমানা - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

মনোহরগঞ্জে অবৈধ লাইসেন্স নিয়ে যমুনা ব্রিকফিল্ড পরিচালনা করায় লক্ষ টাকা জরিমানা

আবুল কালাম আজাদঃ
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৮৫ Time View

আবুল কালাম আজাদঃ
মনোহরগঞ্জ উপজেলার বেতিয়াপাড়া গ্রামে অবস্থিত যমুনা ব্রিকফিন্ডের মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে ইট তৈরির কার্যক্রম পরিচালনা করায় ফিল্ডটির মালিক আমিনুল্লাহকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান। এছাড়াও তাকে একমাসের মধ্যে লাইসেন্স নবায়নসহ সকল ত্রুটিগুলো সমাধান করার সময়-সীমা নির্ধারণ করে দেওয়া হয়।


উপজেলা ভূমি অফিস ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার বেতিয়াপাড়া গ্রামে যমুনা ব্রিকফিল্ডটি শুরু করার পর থেকেই মালিক আমিনুল্লাহ বিভিন্ন ভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে জমির মালিকদের সাথে চুক্তির অর্থ না দেওয়া, শ্রমিকদের প্রাপ্য মজুরী পরিশোধ না করা, মানুষের দাধনের ইট যথাসময়ে না দেওয়া, ফিল্ডটি অন্যকে পরিচালনার ক্ষমতা হস্তান্তর করার বিনিময়ে নগদ টাকা গ্রহন করে আত্মসাৎ করাসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়াও যমুনা ব্রিকফিল্ডটি নিয়ে আদালতের একাধিক মামলা চলমান আছে। আজ মঙ্গলবার ব্রিকফিল্ডটিতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান।

এসময় তিনি ব্রিকফিল্ডটির লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ ও কিছু অনিয়ম থাকায় ফিল্ডটির মালিক আমিনুল্লাহকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন এবং একমাসের মধ্যে লাইসেন্স নবায়নসহ সকল ত্রুটিগুলো সমাধান করার সময়-সীমা নির্ধারণ করে দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার এসআই মোঃ সুমনসহ পুলিশ টিম। এছাড়াও উপস্থিত ছিলেন যমুনা ব্রিফফিল্ডের মালিক আমিনুল্লাহ, স্থানীয় ইউপি সদস্য ও ফিল্ডটির কর্মকর্তাগণ।

এ বিষয়ে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অনিয়ম, অস্বচ্ছতার খবর আমরা যেখানেই পাবো, সেখানেই অভিযান পরিচালনার জন্য আমরা প্রস্তুত আছি। জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা সেই এগিয়ে যাওয়ার সারথী হিসেবে কাজ করছি। তাই তিনি সকল নাগরিককে স্ব স্ব অবস্থান থেকে স্বচ্ছতা বজায় রেখে অর্পিত দায়িত্ব পালন ও পরিচালনার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে যমুনা ব্রিকফিল্ডের মালিক আমিনুল্লাহ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান- ব্রিকফিল্ডটি নিয়ে কোর্টে মামলা থাকায় লাইসেন্স নবায়ন করা সম্ভব হয়নি। তাই মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে ব্রিকফিল্ডটি পরিচালনা করায় আজ আমাকে ১ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD