1. admin@mannanpresstv.com : admin :
"মীরজাফর'কে ধন্যবাদ" -আলমগীর হোসেন - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

“মীরজাফর’কে ধন্যবাদ” —আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৪৪ Time View
জন্মেছিলে বলে ভবে তুমি
কর্মের স্বাক্ষর রাখতে পেরেছিলে
তোমার কর্ম তাই করেছে তোমাকে ইতিহাস
আমরাও পেরেছি জানতে তোমায়
তুমি সৈয়দ মীর জাফর আলী খাঁন হতে
হয়েছো একদম সাচ্চা নাম মি. মীরজাফর।
সত্যিই তুমি আমাদের শিক্ষক
নয়তো আজ আমরা
পারতামনা চিনতে মীরজাফর বলে কাকে ?
তুমি ছিলে পরম আস্থা ও বিশ্বাসের আসনে নবাব সিরাজদ্দৌলার
সেই তুমি করলে এমন বিশ্বাসঘাতকতা
যাহা ছিলোনা ইতিহাসে হয়তো পূর্বে
এমন জঘন্যতম ঘটনা।
তাই তো তুমি হয়ে গেলে বিখ্যাত
সেই থেকে আজ অব্দি এক নামে
জাফর আলী খাঁন হতে মীরজাফর ।
আর চেনাচ্ছো তোমার কর্মের মাধ্যমে
আমাদেরকে ঠকানো নব্য মীরজাফরদের
যারা সত্যিই তোমার যোগ্য উত্তরাধিকারী বটে।
তাই তো ঋণী তোমার কাছে
তোমার জন্ম না হলে
আমরা চিনতাম না মীরজাফর কাকে বলে ?
সেজন্যই তোমাকে ধন্যবাদ
জনাব সৈয়দ মীর জাফর আলী খাঁন
ওরফে মি. মীরজাফর।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD