1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামি গ্রেফতার - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

মনোহরগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামি গ্রেফতার

 শাহাদাত হোসেন:
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৮৩ Time View

 শাহাদাত হোসেন: কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ওয়ারেন্ট ভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে মনোহরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এসআই সুমন সরকার, এএসআই জসিম উদ্দিনের সঙ্গীয় ফোর্স সহ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন বাইশগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে হেদায়েত উল্লাহ, হেদায়েত উল্ল্যার ছেলে রাসেল। হাসনাবাদ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মৃত আলী আকবরের ছেলে মনির হোসন জাহাঙ্গীর আলমের ছেলে শাহিন। এদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মনোহরগঞ্জ থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন জানান, এরা বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। শাহিন ও মনিরের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। হেদায়েত উল্লাহ ও রাসেলের বিরুদ্ধে পারিবারিক ধন্দের কারণে আদালতে মামলা রয়েছে। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, এটা পুলিশের নিয়মিত অভিযান। পুলিশের এই নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD