বর্ণিল রঙে কখনো আনন্দধামে
মাতে,কখনো বর্ণহীন সাদা
কাগজের নৌকায় ভাসে–
জীবন আগামী সময়ের অলিখিত বন্ধনে
সঙ্গী হয় সঙ্গত বৃত্তে নানাবিদ
শোভন-অশোভন নিত্য পরিক্রমার
ছাউনিতে-
পর্যালোচনায় একটি জীবন’ কালের কণ্ঠে
দোদুল্যমান আক্ষরিক
স্বরবিতান,অভিধান–
সময়তে কালো মেঘে আশ্রয় খোঁজে
জীবনের সুপ্ত ভাবাবেগ–
কখনো প্রভাতের ঝলমলে রশ্মিতে
আঁধারের দুঃস্বপ্নকে লুকিয়ে স্বাভাবিকত্বে।
জীবন জীবনের ধর্মে,প্রয়োজনে
বাঁচতে চায়! বেঁচে থাকে– ঘূর্ণায়নমান চক্রে,
কালের গহব্বরে জীবন নিশ্চিত বিলীন হবে
জেনেও জীবন প্রগতির সব কিছু
আস্বাদনে পুরোদমে সক্রিয়–
জীবনের নিয়মে জীবন আনুষাঙ্গিক
পরিমলে সুসজ্জিত-
কখনো ব্যর্থতার কালো অধ্যায়ে নিমজ্জিত।
এই ধারাবাহিকতার নামই জীবন’
তারপরও একটাই তো ‘জীবন’