পঁচাকে ভাবেন পচা,
খাসাকে বানাচ্ছেন খাঁচা।
আপনি যা নন,
তা কেন হতে চান?
একজন বলেন স্যার লেখেন,
বললাম আমি নাইট উপাধি পেলেন কখন?
আরেকজন বলেন আপনি কী আমার খবর রাখেন?
এলাকায় সবাই আমায় ডাকেন চেয়ারম্যান।
পাশের জন আওয়াজ কর বলেন বারবার,
আমাকেতো চেনেনা কেউ না ডাকলে স্পিকার।
আপনি কী ভেবে দেখেছেন সচরাচর
কীভাবে গুরুত্বপূর্ণ শব্দের হচ্ছে অপব্যবহার?
লজ্জা আপনার,আমার এই সমাজের।
অর্থ না বুঝে রাজাকে দিচ্ছেন সাজা,
অন্যে নিচ্ছে শুধু মজা।
সাধু সাবধান,
বাধা কোথায় হতে বিবেকবান?
দুর্বল ভাবে মোর অনেক শক্তি,
এতে পালোয়ানের হয় শুধুই বিরক্তি।