আড়াল আমি হইনি পাখি থাকি পাশাপাশি,
কেমনে বুঝাই তোরে আমি কত ভালোবাসি।
এই পৃথিবী শূন্য আমার তুই পাখি বিহনে
তীর মেরে তুই বুকে আমার লুকাইলি কোন বনে।
পাখি-রে তোর সনে আমার ছিলো-রে পিরীতি
কোন রূপসীর ছলাকলায় ভাঙলি প্রেমের রীতি।
ভালোবাসার মালা গেঁথে পরালি কার গলে
আমি এখন একা বসে কান্দি-রে নিরলে।
তোর ছলনায় পরছি গলে পিরিত নামের ফাঁশি
চিতার আগুন আমার বুকে তোর মুখেতে হাসি।
পরকে আপন করে পাখি থাকিস মহাসুখে
বুঝলি না তুই নিঠুর পাখি দিন কাটে কোন দুখে।
আর কতদিন পাখিরে তুই দিবি মনে কষ্ট
কী সুখ পেলি বলনা-রে তুই জীবন করে নষ্ট।
আমি কি তোর ছিলাম-রে পর দিয়ে গেলি ধোঁকা
বিশ্বাস করে পাখি তোরে হইলাম বড়ো বোকা।
যেই রূপসীর প্রেমে পড়ে ভাঙলি আমার আশা
সেই তো হবে তোর জীবনে বড়ো সর্বনাশা।
বুঝবি সে’দিন পাখি-রে তুই কী করেছিস ভুল!
তখন কিন্তু তোর জীবনের হারাবে দুই কূল।
আমার ভালোবাসা পাখি বুঝবি সময় শেষে
সেদিন আমি হারিয়ে যাবো না ফিরার-ই দেশে।
আর হবে না অবনিতে আমার ফিরে আসা
ভাগ্যে আমার সইলো না তোর নিঠুর ভালোবাসা।