আমার একটা তুমি চাই — তাসলিমা আক্তার
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
সোমবার, ৩ জুন, ২০২৪
-
১৪১
Time View
যে তুমিটা আমাকে
সবসময় বুজবে
আমার হাসি-কান্নার
সাথী হবে।
আমার একটা তুমি চাই
যে তুমিটা আমার –
মান-অভিমান বুজবে
সুখ-দুখে কাছে টানবে
আর আমাকে শক্ত করে
জড়িয়ে ধরে বলবে
আমি আছি তো
তোমার পাশে।
আমার একটা তুমি চাই
যে তুমিটা আমার মুখ
নড়ে ওঠার আগেই বুজবে
আমার আসলেই কি চাই।
আমার একটা তুমি চাই
যে তুমিটা কারণে -অকারণে
আমাকে জালাবে -পুড়াবে
আবার বরফের মতো
ঠান্ডা করবে।
আমার একটা তুমি চাই
যে তুমিটা জোছনা রাতে
ছাদে দাঁড়িয়ে এক সাথে
জোছনা দেখবে।
আমার একটা তুমি চাই
যে তুমিটা আমি ছাড়া
পাগল,মাতোয়ারা
অচল, গতিহারা, দিশেহারা।
সত্যি আমার একটা
তুমি চাই।
বি:দ্র:: পান্ডুলিপি সংরক্ষিত।
Please Share This Post in Your Social Media
More News Of This Category