1. admin@mannanpresstv.com : admin :
আমি এতটা নিষ্ঠুর না  - সুজন রায়  - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

আমি এতটা নিষ্ঠুর না  — সুজন রায় 

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৪১ Time View
আমি এতটা নিষ্ঠুর না
সব কিছুই চাইলে তো আর পাওয়া যায়না,
তবে তোমার কোনো জিনিশ আমি অপূর্ণতা রাখিনা,
আমি কখনো তোমার মনে আঘাত দিতে চাইনা।
আমি এতটা নিষ্ঠুর না।
আঘাতে আঘাতে নিজের জীবন-টা
ছারখার করে দিয়েছি,
কখনো আমার কষ্টের কথা তোমাকে বলতে চাইনা,
আর বলার মতো সেই সুযোগ ও আমি পাইনা।
আমার হৃদয় জুড়ে আছো বলে আমি কখনো
তোমার কোনো ক্ষতি করিনা।
আমি এতটা নিষ্ঠুর না।
আমার বুকে যত জ্বালা যন্ত্রনা আছে
কাউকে কখনো বুঝতে দিইনা।
তোমার জন্য এত কিছু করার পরও
তুমি বিশ্বাস করতে চাওনা”
একটা মানুষের জীবন কখনো খেলার
পুতুল হতে পারে-না।
আমি এতটা নিষ্ঠুর না।
একটা পুরুষের মন কখনো কাঁচের চুরি হতে পারেনা,
ইচ্ছে করলেই ভেঙে ফেলা যায়না।
প্রেম ভালোবাসা কখনো টাকায় বেচা কেনা হয়না।
ইচ্ছে করলেই প্রেম করা যায়না।
যদি মন থেকে সেই ভালোবাসা জাগ্রত না হয়।
তাহলে জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায়না,
আমি এতটা নিষ্ঠুর না।
আমি ভালোবাসা পাইনি বলে কখনো তোমাকে দোষারোপ করতে চাইনা,
ভাগ্যের পরিহাস কখনো বৃথা যায়না।
আমার জীবন শেষ হয়ে যাক তবুও তোমার
জীবন শেষ হতে দেবনা।
তোমাকে পাবোনা বলে কখনো কলঙ্কিনী
করতে যাবোনা।
আমি এতটা নিষ্ঠুর না
আমি এতটা নিষ্ঠুর না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD