দুখু মিয়া –লাবনী খানম
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
-
১৫৩
Time View
চব্বিশে মে জন্ম তোমার
ওগো দুখু মিয়া,
মানবতা সাম্যবাদে
ভরালে যে হিয়া।
কোকঁড়ানো কেশ পাঞ্জাবি বেশ
রূপ লাবণ্যে ভরা,
বিদ্রোহী গান কাব্য লিখে
কাঁপিয়েছেো ধরা।
দারিদ্র্যতা আঁকড়ে ধরে
তোমার শিশু বেলা,
নিয়তির এই পরিহাসে
কষ্ট করে খেলা।
রুটির দোকান কর্ম করে
মেটাও পেটের ক্ষুধা,
যাত্রাপালার লেটো দলে
পাও সাহিত্য সুধা।
তোমার মত হীরার টুকরা
পায় দারোগার চোখে,
বিদ্যা লাভের আসে সুযোগ
কে আর তোমায় রোখে?
প্রতিভাধর সেই যে তুমি
আজ জাতীয় কবি,
গীতিকাব্যে নাট্যশালায়
হয়ে আছো ছবি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category