কাঞ্চন-করতোয়ার ভরা রূপ যৌবন
বিল ঝিলে বক শালিকের যুগল বিনোদন
চিত্রক চন্দনে বহমান পোট্রেট নিদারুণ
ভৈরবী ভূপালি রাগেশ্রী মালকোষ
পাহাড়ের প্রসাধনী দিগন্ত আকাশ
হুরিয়ান হাইম প্রাচীন সঙ্গীতে আচ্ছন্ন
নাভিপদ্মে রহস্য ঝালর পোর্সিলিন
আনন্দ অভিযাত্রায় বিশুদ্ধ সালোকসংশ্লেষণ
দীর্ঘ রঙধনুর পাশে কালো মেঘের প্রজনন
নিকৃষ্ট প্রাণীদের দখলে কীটসের গোলাপ
মনোভূমির সবুজে গলিত লাভাস্রোত
ইবলিশের মাথা নরকের তলদেশে যাক্কুম
পাগলপ্রায় প্রলাপে বাঁশিটি খুঁজতে থাকে নিরো
রোম ট্রয় এথেন্স ইংলিশ চ্যানেল পেরিয়ে ঢাকা
মোহান্তের খোঁজে অনিবার্য অন্তরদগ্ধ পিপাসা
কেড়ে নেয় সব আলো মুহূর্তগুলির মরীচিকা
গভীর অবতরণে স্মৃতি-পাখির প্রণোদনা
জোছনার টার্মিনালে খুঁজে পাওয়া বাঁশি
জ্বলে ওঠা আগুনে বিষন্ন বাঁশি নিদ্রাহীন
বিহ্বল বিচ্ছেদে বিশ্বাস-ভূমিতে সুর সকরুণ।