1. admin@mannanpresstv.com : admin :
লোভ  -মোঃ ইসহাক মিয়া  - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

লোভ  —মোঃ ইসহাক মিয়া 

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১২৪ Time View
লোভে পড়ে লোপে নরে হিতাহিত জ্ঞান,
ভালো মন্দ নাহি যাচে হেন কর্ম করে।
ন্যায় ছাড়িয়া অন্যায় আঁকড়ে সে ধরে,
ডুবিছে পাপ তটিনী থাকে নাকো ধ্যান।
মরণের ভয়ে কভু কাঁপে না পরান,
জাগতিক সুখ ভাবে সবার উপরে।
হিংসা,অহংকার,কাম,ক্রোধে হৃদ্ ভরে,
মন তার শোনে নাকো প্রভু নামে শান।
প্রলোভনে করে সদা সৎ বুদ্ধি নাশ,
অকপট সত্য হতে করে বিভাজন।
মনুষ্যত্ব গ্রাসে করে নরে সর্বনাশ,
বিদ্যা,শিক্ষা করে দেয় সব অকারণ।
সৃষ্টিকর্তা ভয় যার চিত্তে নেই বাস,
লোভ তারে নিজ গর্ভে করে গো ধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD