1. admin@mannanpresstv.com : admin :
বিএনপির কেউই এই আন্দোলনের সঙ্গে জড়িত নয় : মির্জা ফখরুল - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বিএনপির কেউই এই আন্দোলনের সঙ্গে জড়িত নয় : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১৩১ Time View

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাওভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার-আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য দোষারোপ করছে। যদি তাই হয়, তাহলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়নি কেন? এটাই জনগণের প্রশ্ন। এতে প্রমাণিত হয়, বিএনপি কিংবা বিরোধী দলের কেউই এই আন্দোলনের সঙ্গে জড়িত নয়।’

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাসকে আড়াল করতে এবং অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। শুধু তাই নয় নেতাকর্মীদের বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা বাসার সদস্যদের গ্রেপ্তার ও অশালীন আচরণসহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD