1. admin@mannanpresstv.com : admin :
কুমিল্লায় সংঘর্ষে নিহত ১ - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

কুমিল্লায় সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৪৭ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কুমিল্লায় এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে সিলেট আঞ্চলিক সড়কের বারেরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালীন এ ঘটনা ঘটে।
কুমিল্লা দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি দেবিদ্বার পৌর এলাকার রুবেল হোসেন (৩২)। ওসি বলেন, হতাহতের সংখ্যা এখনো বলতে পারছি না। তবে, পুলিশ কোনো গুলি চালায়নি। এছাড়া কুমিল্লায় চান্দিনা ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ থানায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন পুলিশ আটকা পড়েছেন। পড়ে তাদের উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD