1. admin@mannanpresstv.com : admin :
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় নয়: উপদেষ্টা খালিদ হোসেন - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় নয়: উপদেষ্টা খালিদ হোসেন

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৩৮ Time View

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্ট অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মাল, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা বিধানে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

খালিদ হোসেন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারা দুর্বৃত্তপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সরকার।’

শনিবার ধর্ম মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘সংখ্যালঘুদের ওপর এ ধরনের সহিংসতা ও হামলা অত্যন্ত নিন্দনীয়, গর্হিত কাজ- যা দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা। বিগত এক মাস ধরে অনেক মাদ্রাসা শিক্ষার্থীসহ ছাত্র-জনতা রাত জেগে সংখ্যালঘুদের উপাসনালয় ও ঘরবাড়ি পাহারায় নিয়োজিত রয়েছেন। আমরা আশা করি, আগামীতেও তারা এভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় পাশে থাকবেন।’

সব ধর্মীয় পক্ষ সহিষ্ণুতার পরিচয় দেবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতিগত ও ধর্মীয়ভাবে সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। এটি আমাদের সবসময় ধরে রাখতে হবে। এর অন্যথা হলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD