1. admin@mannanpresstv.com : admin :
সমীকরণ-মোঃ রহমত আলী - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সমীকরণ–মোঃ রহমত আলী

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ Time View
আজ থেকে কাল, আর কতকাল ,
আধুনিকতার অনাদরে ঢাকা প্রতিকার ,
নতুন ধারা ধরে চলছে যে দুর্বল সমীকরণ ,
যার আছে মানজান তাঁর জাত যায় !
যার নাই কোনো তাঁর কি আসে যায় ?
সময়ে সময়ে প্রকাশিত যার যা উচ্চারণ ;
হাওয়ায় ঘোরে সাক্ষীময় হয়ে উদাহরণ।
সেই ! আদি অক্ষর দ্বারা সাজিয়ে বাক্য ,
বলা হয় এইতো আধুনিক শব্দের জন্ম !
মরীচিকা অথচ লাগে বেশ অপরূপ ,
নতুনধারা যদি ঘোলা করে শব্দকোষ ,
তবে আধুনিকতার পাঠে কি নতুন শিক্ষণ ?
পরিচর্যা অক্ষরের হয় যদি সামাজিক ,
পড়ে তাই হতে পারে বুঝেশুনে মানুষ মানবিক।
এই লেখা হারিয়ে যাবে , হোক যত আধুনিক ,
চিরদিন রয়ে যাবে মনেপ্রাণে ধ্যানে ,
মির্জা গালিব , আল্লামা ইকবাল ,
আরো কবি নজরুল সহ যত ছিলেন
গুণীজ্ঞানী সেই কালের কবি গুরুজন।
সত্য-ঘেরা বাণী তাঁদের অমূল্য লিখন্ ,
যা পরান-টানে আজও , অর্থবহ তুখোড়।
২৫.০১.২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD