1. admin@mannanpresstv.com : admin :
নেয়ামতপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নেয়ামতপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, মান্নান প্রেস টিভি
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২ Time View

বিশেষ প্রতিনিধি, মান্নান প্রেস টিভি | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬

নেয়ামতপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ফুটবল ম্যাচের সমাপনী ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার হস্তান্তর করা হয়।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রাশেদ এবং হানিফ নীরব। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত উপদেষ্টা জনাব ছালে আহমেদ (সালু) এবং মাসুদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।

সংস্থার উপদেষ্টাগণ ও অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক সুস্থতা বৃদ্ধি এবং প্রবাসীদের সাথে সামাজিক মেলবন্ধন সুদৃঢ় করতে খেলাধুলার বিকল্প নেই। সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে নিয়ামতপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থার এই আয়োজন প্রশংসার দাবিদার।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও উপস্থিত ক্রীড়ামোদী দর্শকরা এই ধরণের উৎসবমুখর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD