1. admin@mannanpresstv.com : admin :
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভোক্তা স্বার্থ রক্ষায় কুমিল্লায় ক্যাবের মতবিনিময় সভা - মান্নান প্রেস টিভি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভোক্তা স্বার্থ রক্ষায় কুমিল্লায় ক্যাবের মতবিনিময় সভা - মান্নান প্রেস টিভি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভোক্তা স্বার্থ রক্ষায় কুমিল্লায় ক্যাবের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: এলপিজি গ্যাস ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার স্থিতিশীল রাখা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে কুমিল্লায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

ক্যাব কুমিল্লা জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া।

সভায় বক্তারা বাজার মনিটরিং জোরদার করা, কৃত্রিম সংকট রোধ এবং সাধারণ ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি কাজী এনায়েত উল্লাহ মাহতাব, সহসভাপতি মো. আব্দুল মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদ আলম, রোকসানা ইসলাম দুলালী, মো. হাবিবুর রহমান, কাজী জাকির হোসেন, মুরশিদুর রহমান সোহেল, এন.কে রিপন, মো. জহিরুল ইসলাম গোল্ডেন এবং ক্যাব কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যাপক তরিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD