1. admin@mannanpresstv.com : admin :
আব্দুল মোতালেব মোল্লার স্মরণে শতরূপা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি আব্দুল মোতালেব মোল্লার স্মরণে শতরূপা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

আব্দুল মোতালেব মোল্লার স্মরণে শতরূপা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মরহুম আব্দুল মোতালেব মোল্লার স্মরণে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়।

শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের সারাশীন গ্রামে মরহুম অ্যাডভোকেট মো. তমিজউদ্দিন আহমেদ ও তারা মিয়ার বাড়িতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পে প্রায় ২০০ জন দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্প পরিচালনায় দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. সেন্টু খান, মহাদেবপুর ইউনিয়ন প্রতিনিধি আরিফুল ইসলাম (ইউসুফ আলী) এবং অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বাবুল আক্তার।

কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা। এ ছাড়া স্থানীয় সমাজসেবক ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতায় চিকিৎসাসেবা কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।

শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন বিশ্বাস করে, মানুষের কল্যাণে কাজ করাই মানবতার প্রকৃত পরিচয়। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয়ে ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD