এমন একজন উদার মানুষ চাই,
ঠিক যেমন খোলা নীল আকাশ,
যার বিশালতায় আশ্রয় পাবে
হাজারো হৃদয়ের না-বলা যন্ত্রণা।
এমন একজন বন্ধু চাই,
যার সামান্য স্পর্শেই,
থেমে যাবে সমুদ্রসমান কান্নার ঢেউ,
ভেসে যাবে অভিমানের সমস্ত জলরাশি।
এমন একজন প্রেমিক চাই,
যে শরীর না ছুঁয়েও,
তার সমস্ত মায়ায় জড়িয়ে রাখবে মন,
সকাল, দুপুর, সাঁঝ অবধি।
একসময় যার অস্তিত্বে,
আমিই খুঁজে পাবো, নিজেরই বিস্তার।
যার বেদনায় আমি হব নীল,
যার বিরহে সীতা,
যার আনন্দে পার্বতী,
এমনই একজন তুমি চাই।