রাজধানীর গুলশানের নদ্দা এলাকায় চাঁদাবাজির মামলায় শরিফুল নামে যুবদলের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে গুলশান থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
শরিফুল গুলশান থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, নদ্দা এলাকার একটি বাস কাউন্টারের ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যান শরিফুল। পরে তাকে মারধর করে রিভলবার ঠেকিয়ে চাঁদা দাবি করেন। এ ঘটনায় পরিবহন মালিক থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেফতার করে। যুবদল নেতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজায়েদ মো. নাজমুন নুর সময়ের আলোকে বলেন, গতকাল রাতে তাকে (শরিফুল) গ্রেফতারে করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।