সাম্প্রতিক
এবিজি মিডিয়া কাপ ফুটবল ফাইনালের প্রাইজ মানি ৭৫ লাখ টাকামনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনাবাংলাদেশ জামায়াতে ইসলামী মৈশাতুয়া ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিতনাঙ্গলকোটে মাদ্রাসা শিক্ষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীনকে ঘিরে নানা বিতর্কজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রীমনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিতএই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গামনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিতএবিজি মিডিয়া কাপ ফুটবল ফাইনালের প্রাইজ মানি ৭৫ লাখ টাকামনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনাবাংলাদেশ জামায়াতে ইসলামী মৈশাতুয়া ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিতনাঙ্গলকোটে মাদ্রাসা শিক্ষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীনকে ঘিরে নানা বিতর্কজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রীমনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিতএই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গামনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
Jago Banglaরবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: / ৩৩ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিয়ে প্রতিরোধের লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় মনোহরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ইউএনএফপিএ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার কর্মশালায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম।

প্রকল্প পরিচালক খলিলুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস সুলতানা, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন।

কর্মশালায় বক্তারা বলেন, কিশোরীদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ, শিক্ষা এবং ভবিষ্যৎ জীবনকে বাধাগ্রস্ত করে।

তারা আরও বলেন, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, মাসিককালীন স্বাস্থ্যবিধি ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা কিশোরীদের অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories