কবি এম আর পাটোয়ারী এর কবিতা // দুর্নীতির কবলে নীতি
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ৩ আগস্ট, ২০২২
-
২১২
Time View
নীতি বাক্য বলেন সদায়
শুনি বড় নেতা
নিজের নীতি নির্বাসনে দিয়ে
কথা বলে চেতা।
দশের মাঝে বলে কথা
নেতা সার্থ হীন
গোপনে তিনি পকেট ভারী
করে প্রতি দিন।
অর্থ জরিমানা থাকত যদেি
বক্তৃতার মাঝে
এমন বাক্তব্য দিতোনা নেতা
হয়তবা লাজে।
অর্থ শর্তের মাঝে নীতির
ঘটে মহা দূর্গতি
নীতি দূর্নীতির চক্করে পড়ে
উল্টে যায় গতি।
আমরা জনতা নীতি বাক্য
শুনি দুই কানে
নেতাকে বললে নীতি বাক্য
মরতে হয় প্রাণে।
শিক্ষা গ্রহন করি আমরা
বাক্য নীতি গুণে
সাটিফিকেট অর্জনের পরে
কে রাখেতা মনে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category