সাম্প্রতিক
মায়ের কথা সাহিত্য উৎসব ও কবিতা আড্ডা ২০২৬ অনুষ্ঠিতজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিবমায়ের কথা সাহিত্য উৎসব ও কবিতা আড্ডা ২০২৬ অনুষ্ঠিতজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিব
Jago Banglaবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমর ফারুক মিয়াজীর কবিতা প্রিয়তমা।

ওমর ফারুক মিয়াজীর / ২৯৬ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

তোমাকে দেখেছি এই ভরা পূর্ণিমায়
যে ছবি দুলে ছিল জল জ্যোস্নায়।
আকাশের বুক চিরে জোছনার মায়া মেখে
করেছি দুজনে পণ দু’টি হাতে হাত রেখে।
হয়েগেল দু’জনার আজ প্রেম আলিঙ্গন
তুমি সেই প্রিয়তমা আমার, যেথা সঁপেছি প্রাণ মন।

মেঘেদের ভাঁজে ভাঁজে রঙধনুর রঙে
আবির মাখিয়েছি তোমার সোনা অঙ্গে।
সোনা মেয়ে সোনা মুখ সোনা ঝরে রুপে
অশুভকে তাড়া করি কালো ধোঁয়া ধুপে।
কালো মেঘ কালো চোখ দীঘল কালো কেশে
তোমায় দেখেছি প্রিয়া শিশিরের দূর্বাঘাসে।

তোমায় দেখেছি আমি প্রফুল্ল প্রসূনে
গান গেয়ে শুনিয়েছি ভ্রোমরের গুঞ্জনে।
স্নিগ্ধ পরশে হয়েছি সুবাসিত উচ্ছ্বাস
দুজনাতে বয়েছিল শ্রাবণের জলোচ্ছ্বাস।
অন্তহীন সুখে মেলেছিলাম ডানা
ওগো প্রিয়তমা, প্রেম আমার, কতযে আপনা।

তুমি আমি চির সাথী হেঁটে চলি নিরবধি
একই বৃত্তে আবদ্ধ দুজন এক স্বপ্ন সারথি।
দুজনাতে মন দেয়া নেয়া পূর্ণতা দুজনার চাওয়া
চাওয়া গুলো অনুভবে হল আজ পাওয়া।
জীবনের পথ ধরে চলি, চলতে চলতে হই হারা
বয়ে চলে আজ প্রশান্তির ঝর্ণা ধারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories