1. admin@mannanpresstv.com : admin :
লালমাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

লালমাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ Time View

কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চিতে ব্যক্তি মালিকানাধীন ‘জামিয়াতুল আশরাফ মাদ্রাসা’র এক শিশু শিক্ষার্থীকে হাত ও পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করার সিদ্ধান্ত দিয়েছেন স্থানীয় ভুলইন দক্ষিণ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান। গতকাল বিকালে নিজ কার্যালয়ে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সালিশ বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্ত দেন। শিশুর পিতা নাজিমুদ্দিন বলেন, আমার ছেলে মাঝে মাঝে পালিয়ে যেতো। সে কারণে আমি বলেছিলাম মাদ্রাসা থেকে যেন বের হতে না পারে। এভাবে শিকল দিয়ে বাঁধতে বলিনি। এভাবে বেত্রাঘাত করতেও বলিনি। অভিযুক্ত হাফেজ আজহারুল ইসলাম বলেন, ছেলেটি বারবার মাদ্রাসা থেকে পালিয়ে যায়। সে কারণে মাদ্রাসার গেট আটকানোর শিকল দিয়ে শিক্ষার্থীর হাত ও পায়ে তালা মেরে আটকে দিয়েছি। আর বুধবার বিকালে বেত্রাঘাত করে আমি নিজেই ওষুধ খাইয়েছি।তারপরও সে রাতে শিকল পরে পালিয়ে যায়। আমি এই ঘটনায় অনুতপ্ত।
মাদ্রাসার মোহতামিম মাওলানা হোসাইন বলেন, আজহারুল ইসলামের বিরুদ্ধে কখনো এমন নির্যাতনের অভিযোগ পাইনি। তবে বুধবার বিকালে তিনি শিশুটিকে নির্যাতন করেছেন। বৃহস্পতিবার রাতেই তাকে মাদ্রাসা থেকে বেতন ভাতা বুঝিয়ে দিয়ে বিদায় দেবো। ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, বৈঠকে উপস্থিত সকলের পরামর্শক্রমে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ বলেন, শিক্ষক কর্তৃক শিশুটিকে নির্যাতনের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান সমাধান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD