1. admin@mannanpresstv.com : admin :
আমার চেয়ে খাটো হিরোদের সঙ্গে কাজ করতে আপ’ত্তি নেই : মৌসুমী হামিদ - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

আমার চেয়ে খাটো হিরোদের সঙ্গে কাজ করতে আপ’ত্তি নেই : মৌসুমী হামিদ

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

অভিনেত্রী মৌসুমী হামিদের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি! যেটা সহ-অভিনেত্রীদের চেয়ে তো বেশি ই, বরং অনেক অভিনেতার চেয়েও বেশি! উচ্চতায় লম্বা হওয়ায় অনেক সহকর্মী তার সঙ্গে কাজে আপত্তি তোলেন! এই উচ্চতা বিড়ম্বনা নিয়েই এবার কথা বললেন মৌসুমী! প্রায়ই কাজ করতে গিয়ে উচ্চতা বিড়ম্বনায় পড়তে হয় তাকে।

সম্প্রতি কেরানীগঞ্জে ‘রহিম সুমনের বংশ প্রদীপ’ নাটকের শুটিং স্পটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের উচ্চতা নিয়ে সমস্যার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা জানিয়ে মৌসুমী বলেন, অনেকে এমনভাবে আমাকে কথা শুনিয়েছেন, একসময় মনে হয়েছে লম্বা হয়ছি যেন এটা আমার ভুল! উচ্চতা নিয়ে এতো কথা শুনেছি নিজেই বাধ্য হয়ে ভেবেছি বেশি উচ্চতার হওয়ায় নিজে কোনো ভুল করেছি কিনা।

“আমার উচ্চতা বেশি এখানে আমার হাত কোথায়? এটা তো সৃষ্টিকর্তা প্রদত্ত তাই না? লুলা বা ল্যাংড়াদের যেভাবে দেখা হয়, অনেকসময় আমি মানুষের কথা সেটা অনুভব করেছি। এমনসব মানুষ আমার উচ্চতা নিয়ে অভিযোগ করেছেন যাদের সঙ্গে আমার প্রচুর কাজ আছে সেগুলো ইউটিউবে দৃশ্যমান।”

মৌসুমী হামিদ বলেন, “বলিউডের শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের সঙ্গে যারা কাজ করেন তাদের উচ্চতা কিন্তু বেশি। ‘টাইগার থ্রি’-তে সালমানের বিপরীতে ক্যাটরিনা অভিনয় করেছেন। তিনি অবশ্যই সালমানের চেয়েও লম্বা। তাদের তো উচ্চতা বেশি সহশিল্পীদের সঙ্গে কাজ করতে সমস্যা হয় না। তাহলে আমাদের সালমান খানদের এতো সমস্যা হয় কেন বুঝি না। তবে অন্যদের আপত্তি থাকলে আমার কোনো সমস্যা নেই। আমার চেয়ে খাটো হিরোদের সঙ্গে কাজে করতে আপত্তি নেই। কারণ আমি নিজেকে বিউটিফুল এবং এলিগেন্ট মনে করি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD